ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ২০:১৬:৫২
​বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার ​বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ায় র ্যাব ৮'র অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৪৫), স্বরূপকাঠী উপজেলার পশ্চিম সোহাগ দল গ্রামের সোহাগ বেপারী (৩৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ৩ নং কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের ৬নং ওয়ার্ডের মোঃ শাহাদাৎ হোসেন শাওন (২৩)।

জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮ তাদের গ্রেফতার করে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। বানারীপাড়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ