ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ টি শটগান প'রিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৫:১১:৪০
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ টি শটগান প'রিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০ মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ টি শটগান প'রিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক


মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ টি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০। । রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.১০ ঘটিকায় এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘ মোড়া চিনার খোলা ছত্রভোগ পূর্ব মৌড়া এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।


উক্, অভিযান পরিচালনাকালে দেশীয় তৈরি ০১টি শটগানসহ ০১ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট।


জননিরাপত্তা রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ