ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত তিন গুণী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৪:৩৬:৪৫
কেন্দুয়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত তিন গুণী শিক্ষক কেন্দুয়ায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত তিন গুণী শিক্ষক
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৬ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক হিসেবে তিন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। গুণী শিক্ষক হিসেবে নির্বাচিতরা হলেন-বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দীন ভুঞা, পাথাইরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীনুর রহমান ভুঞা এবং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমাইরা আক্তার। রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. ম. মোকতাদির বিল্লাহর সমন্বয়ে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. ম. মোকতাদির


বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা, শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও দক্ষতার বিষয়গুলো বিবেচনা করেই তাঁদের গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই স্বীকৃতি অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়ন ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে বলে আমরা আশা করি।


তিন শিক্ষক গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় কেন্দুয়ার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁদের এ অর্জন প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য শিক্ষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। কেন্দুয়ার প্রাথমিক শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পাওয়ায় এখলাছ উদ্দীন ভুঞা, আলীনুর রহমান ভুঞা ও হুমাইরা আক্তারকে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সম্মাননা তিন শিক্ষককে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং কেন্দুয়ার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ