বোয়ালখালীতে ৩ মা'দকসেবীকে কা'রাদণ্ড
বোয়ালখালীতে ৩ মা'দকসেবীকে কা'রাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
মনির চৌধুরী রানা বোয়ালখালী উপজেলায় মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অপরাধে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় আদালত একই আদেশে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আদালত প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন। রোববার (২০ সেপ্টেম্বর) বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাফফর হোসেনের নেতৃত্বে দিনভর বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।পরে বোয়ালখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের দায় স্বীকার করে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডীর আবু তাহেরের ছেলে বেলায়েত হোসেন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের রতন তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও একই এলাকার স্বপন তালুকদারের ছেলে সুজন তালুকদার। করেন। বোয়ালখালী অফিসার ইনচার্জ(ওসি)
মোজাফফর হোসেন বলেন,চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে আটক তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিন আসামি আদালতের সামনে মাদক সেবনের দায় স্বীকার করেন।পরে তিন আসামিকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স