ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় আইনশৃঙ্খলা সভা মা'দক-জু'য়া ও অনলাইন জু'য়া ব'ন্ধে কঠোর হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ১৩:৪৮:২৪
কেন্দুয়ায় আইনশৃঙ্খলা সভা মা'দক-জু'য়া ও অনলাইন জু'য়া ব'ন্ধে কঠোর হওয়ার আহ্বান কেন্দুয়ায় আইনশৃঙ্খলা সভা মা'দক-জু'য়া ও অনলাইন জু'য়া ব'ন্ধে কঠোর হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক, জুয়া ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং অনিয়মের মাধ্যমে মাংস বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, জামায়াতে ইসলামী উপজেলা আমির মো. সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া এবং মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।


বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে অনলাইন জুয়ার বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তারা। সভায় মাংস বিক্রির অনিয়ম নিয়েও আলোচনা হয়। বক্তারা স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। নির্ধারিত নিয়ম না মেনে পশু জবাই, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে-এমন কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম তুলে ধরেন।


তিনি মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মাদক, জুয়া, অনলাইন জুয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ