ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস উল্টে আ'হ'ত ১৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৭ ১৩:৩৪:৪৫
কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস উল্টে আ'হ'ত ১৫ কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ ১৫ শ্রমিক আহত হয়েছেন।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা ১৫ শ্রমিক আহত হন।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ