ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে নি'খোঁজের তিনদিন পরে খাল থেকে কাঠমিস্ত্রির লা'শ উ'দ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৭ ১২:৩৮:৫৫
মাদারীপুরে নি'খোঁজের তিনদিন পরে খাল থেকে কাঠমিস্ত্রির লা'শ উ'দ্ধার মাদারীপুরে নি'খোঁজের তিনদিন পরে খাল থেকে কাঠমিস্ত্রির লা'শ উ'দ্ধার
পরিবারের দা'বী পরিকল্পিতভাবে হ'ত্যা আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :


নিখোঁজের তিনদিন পরে মাদারীপুরের কালকিনিতে মোঃ আনোয়ার গোমস্তা-(৬৫) নামে একজন কাঠমিস্ত্রির কোমড়ে ইট বাঁধা অবস্থায় খাল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আনোয়ার গোমস্তা উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছেলে। তবে পূর্ব শত্রুতার জের ধরে ওই কাঠমিস্ত্রিকে

পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাহেবরামপুর এলাকার আন্ডারচর খাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছলে কাঠমিস্ত্রি মোঃ আনোয়ার গোমস্তা গত শুক্রবার দুপুরে হঠাৎ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজের তিনদিন পরে আজ রোববার সন্ধ্যায় সাহেবরামপুর এলাকার আন্ডারচর খালে এলাকাবাসী নিহতের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এদিকে নিহতের পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে ওই কাঠমিস্ত্রিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ার গোমন্তার স্ত্রী ও তার পরিবার কান্না জরিত কণ্ঠে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার গোমস্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই হত্যার বিচার দাবি করেছেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল

আলম জানান, নিহত আনোয়ার গোমস্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ