রংপুর র্যাবের অ'ভিযানে ১০ বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেয়ারডিল জ'ব্দসহ ০১ জন মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার
রংপুর র্যাবের অ'ভিযানে ১০ বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেয়ারডিল জ'ব্দসহ ০১ জন মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার
নিজস্ব প্রতিবেদক
রংপুর র্যাবের অভিযানে ১০ বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেয়ারডিল জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২। রংপুর জেলার গংগাচড়া এলাকা থেকে ১০ বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময়, মাদক রাখার দায়ে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি গংগাচড়া থানার নরসিংহ তালপট্টি গ্রামের মৃত শাহজাহান মিয়া এর ছেলে। ৩। র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন মর্ণেয়া ইউনিয়নের নরসিংহ তালপট্টি গ্রামের ধৃত আসামি মোঃ এরশাদুল ইসলাম (৪০), পিতা-মৃত শাহজাহান মিয়ার বসতবাড়ীর গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে পাটকাঠির স্তুপের নিচ হতে ১০ বোতল এস্কাফ ও ১৬ বোতল ফেয়ারডিল জব্দ করে। এসময় মোঃ এরশাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। .
..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স