ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হু'মকি; এসিল্যান্ডকে ব'রখাস্ত ও শা'স্তির দা'বিতে মা'নববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৬ ০৯:৫৮:৫১
হু'মকি; এসিল্যান্ডকে ব'রখাস্ত ও শা'স্তির দা'বিতে মা'নববন্ধন হু'মকি; এসিল্যান্ডকে ব'রখাস্ত ও শা'স্তির দা'বিতে মা'নববন্ধন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিতর্কিত রৌমারী সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ রাফিউর রহমানকে চাক‌রি থে‌কে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধ‌নে বক্তারা জানান, সাংবা‌দি‌কের কাজ হ‌লো প্রশ্ন করা। অনিয়ম নি‌য়ে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ রাফিউর রহমানকে প্রশ্ন করায় দৈনিক মানবজমিন পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সাজুর বা‌ড়ি‌তে বেআই‌নিভা‌বে পুলিশ ও আনসার সদস্য নিয়ে মাদক উদ্ধারের অভিযান চালান এসিল্যান্ড। শুধুমাত্র প্রতি‌শোধ নেওয়ার হীন ইচ্ছা থে‌কে সাংবা‌দিক মোঃ রফিকুল ইসলাম সাজু‌কে ফাঁসা‌তে ওই অ‌ভিযান চালা‌নো হ‌য়ে‌ছে।


মানববন্ধ‌নে ক্ষোভ প্রকাশ ক‌রে সাংবা‌দিকরা আরও জানান, পরবর্তীতে এই তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলা পত্রিকার রৌমারী প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ রাফিউর রহমান সাংবা‌দিক মোঃ সাখাওয়াত‌ হোসেনকে গুম, হত্যা ও মামলার হুম‌কি দেন। একজন সরকা‌রি কর্মচারী হ‌য়ে এমন কর্মকাণ্ড অসদাচরণ এবং ফৌজদা‌রি অপরা‌ধের শা‌মিল। অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে আজ সংবাদকর্মীরা কর্মসূচী‌তে নাম‌তে বাধ্য হ‌য়ে‌ছেন। মানববন্ধনে বক্তারা

রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ‌সিল্যান্ডের বি‌ভিন্ন কর্মকা‌ণ্ডের সমা‌লোচনা ক‌রে বলেন, বিতর্কিত এই কর্মকর্তা ঘুষ ছাড়া সেবা দেন না এবং সাধারণ মানুষের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। বক্তরা সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া এই কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত ক‌রে আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, রৌমারী উপ‌জেলার জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ কাইউম আজাদ বাবুল, ভুক্ত‌ভোগী সাংবা‌দিক মোঃ রফিকুল ইসলাম সাজু এবং সাংবাদিক মোঃ সাখাওয়াত হোসেন,

সাংবাদিক মোঃ আলতাফ হোসেন সরকার, সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিনু, সাংবাদিক মোঃ আবু সাঈদ কাকন ও সাংবাদিক মোঃ জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ