ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালপাড়ে উ'চ্ছেদ অ'ভিযান, অ'বৈধ দখল ছাড়ার নির্দেশ এমপি শ্যামলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ১৮:৫০:১৩
খালপাড়ে উ'চ্ছেদ অ'ভিযান, অ'বৈধ দখল ছাড়ার নির্দেশ এমপি শ্যামলের খালপাড়ে উ'চ্ছেদ অ'ভিযান, অ'বৈধ দখল ছাড়ার নির্দেশ এমপি শ্যামলের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোড থেকে খালপাড় সড়ক পর্যন্ত সরকারি জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক ও বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

শনিবার ( সেপ্টেম্বর) দুপুরে দখলকৃত স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।


পরিদর্শন শেষে এমপি খালেদ হোসেন শ্যামল সরকারি জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করার পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে বক্স কালভার্ট ও সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার প্রশাসককে নির্দেশনা দেন। এ সময় খালেদ হোসেন শ্যামল বলেন, পৌরসভার সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জায়গাটি দখলমুক্ত করে পরিকল্পিতভাবে সড়ক ও কালভার্ট নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হবে। একই সঙ্গে মূল সড়কের ওপর যানবাহন ও মানুষের চলাচলের চাপ কমবে এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। তিনি আরও বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যের অংশ হিসেবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালপাড় এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে। দীর্ঘদিনে ময়লা-আবর্জনায় জরাজীর্ণ হয়ে পড়া খালের পাড়ে গাছ লাগানোর মাধ্যমে এলাকাটিকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে জেলা যুবদলের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালপাড় সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার সড়ক ও পা

নিষ্কাশনের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে এ এলাকার সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানবাহন ও পথচারীদের মূল সড়কে যেতে অতিরিক্ত পথ ঘুরতে হয়। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। তাদের দাবি, দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে সড়ক ও বক্স কালভার্ট নির্মাণ করা হলে এ এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ