ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ১৬:৫৯:০৩
বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল বিএনপি নায়ক হতে পারত, কিন্তু তারা ভিলেনে পরিণত হয়েছে: তাজুল

নিজস্ব প্রতিবেদক
‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, নির্বাচিত হবার পর বিএনপি গত ৬ মাসে জুলাই সনদের ১টি অক্ষরও পালন করেনি। তারা নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।

 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা জুলাই সনদের প্রতেকটি সংস্কার এবং এর সুফল আমরা দেখতে চেয়েছিলাম। আমরা বিএনপি থেকে এমন কিছু কাজ দেখতে চেয়েছিলাম কিন্তু তারা যেন ভিলেন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। একজন পার্লামেন্টে ক্ষমতা যেন একাই দখল করেছেন। তিনি বার বার বলেন সংবিধানের বাহিরে যাওয়ার সুযোগ নেই। তিনি কি খালেদা জিয়ার চেয়েও বড় বিএনপি হয়ে গেছেন?

 

তিনি আরো আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বার বার বলত সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। সেই একই কাজ বর্তমান সংসদের একজন এভাবে বলছে—৭২ সালের সংবিধান সংশোধন করা যাবে না কিন্তু এই সংবিধান ৭০ সালের নির্বাচিত এমপিদের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে ধার করে করা হয়েছে। ৫ আগস্টের বিপ্লবের পর একটা অলিখিত সংবিধানের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছিল। ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের ক্ষমতায় পাঠিয়ে একটা অনুমোদন দিয়ে দিল যে নতুন সংবিধান সংস্কার কমিটি করে সংস্কার করতে। কিন্তু একজন ব্যক্তির ইগোর কাছে জনগণের এই রায়কে উপেক্ষা করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেন-আপনি কি কারণে জাতির আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাড়াচ্ছেন?

 

বিরোধীদলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একজন ব্যক্তি বার বার সংবিধান সংবিধান বলছে কিন্তু বিরোধীদল তাদের ভূমিকা ঠিকভাবে তুলে ধরতে পারছে না। ফলে আমাদের পার্লামেন্টের বাহিরে বসে সেমিনার করে জনগণকে বোঝাতে হচ্ছে। বিরোধীদলকে সংসদে নিজেদের দায়িত্ব শক্তিশালীভাবে তুলে ধররতে বলেন তিনি।

 

তাজুল ইসলাম আরো বলেন, ‘গুম আইন, বিচার ব্যবস্থা স্বাধীনতাসহ জুলাই সনদের মৌলিক বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন সরকার। আমরা এই সরকারের বিপক্ষে নয়। তারা বার বার বলতেছে আমরা জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে মেনে চলব কিন্তু বাস্তবে অক্ষরে অক্ষরে বিরোধিতা করে চলেছেন। আপনারা আবার ক্ষমতায় আসতে চান তো!  আমরা একটা লিখিত দিব যে আগামী নির্বাচনে আমরা আপনাদেরকেই ভোট দিব ইনশাআল্লাহ। কিন্তু এরপরও জুলাই সনদ বাস্তবায়ন করেন।  আমাদের শহীদ সন্তানদের আকাঙ্খা পূরণ করুন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ