ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা'দ'ক কা'র'বা'র নিয়ে দ্ব'ন্দ্ব, যুবককে গু'লি করে হ'ত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ১৬:৫১:৩২
মা'দ'ক কা'র'বা'র নিয়ে দ্ব'ন্দ্ব, যুবককে গু'লি করে হ'ত্যা মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব, যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক কারবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

 

পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত চার থেকে ৫টি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। একইসঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ