কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী
কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী
স্টাফ রিপোর্টার ‘
সেবাই আমাদের অঙ্গীকার’-এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় পরীক্ষার নতুন প্রতিষ্ঠান ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় কেন্দুয়া পৌরসদরের শান্তিনগরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী। উদ্বোধনকালে এমপি হিলালী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব
দিয়ে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুল পরীক্ষা ও সেবার মান নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি কেন্দুয়াবাসীর আস্থা ও বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়েও মত দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব, আতাউল হক মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব, গজনবী চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্মত রোগ নির্ণয় সেবা দেওয়াই ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর প্রধান লক্ষ্য। দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত রিপোর্ট প্রদানের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন আতাউল হক মিন্টু, শাহীন আনোয়ার, খালিদ সাইফুল্লাহ ও ডা. আরমান হক আলিফ। পরিচালকদের পক্ষে আতাউল হক মিন্টু বলেন, উপজেলার মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ভুল পরীক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের নতুন ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা করছেন। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে সেবা, নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা এবং দ্রুত রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির রতন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী, গণ-মাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স