ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পা'চা'র'কা'লে মদনে দুই চালকসহ ৫ টন চাল জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ১৪:৩৩:৫৫
পা'চা'র'কা'লে মদনে দুই চালকসহ ৫ টন চাল জ'ব্দ পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার মদনে কালোবাজারে পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি ৫ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়।

 

শুক্রবার ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই চাল জব্দ ও আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।

 

জানা যায়, গত কয়েক দিন যাবৎ দুস্থদের জন্য সরকারি বরাদ্দ ওমএসের চাল বিতরণ করা হচ্ছে। ওই সব চাল সুবিধাভোগীরা বাড়িতে না নিয়ে স্বল্পমূল্যে তা বিক্রি করে দেন। আর এসব চাল একটি পক্ষ সংগ্রহ করে শুক্রবার সকালে দুটি হ্যান্ট্রডলি করে নেত্রকোনা উপজেলা সদরে নিয়ে যাচ্ছিল। পরে এলাকাবাসী সরকারি চাল পাচার হচ্ছে জেনে তা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসব চাল জব্দ করে থানায় নিয়ে যায় এবং দুই চালককে আটক করে। 

 

 

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সচেতন সাগরিক বলেন, এসব চাল কোথায় থেকে তারা সংগ্রহ করেছে তা তদন্ত করার প্রয়োজন। তাছাড়া যারা সুবিধাভোগী রয়েছেন তারা কেন এসব চাল না খেয়ে বিক্রি করে দেয় তাদের বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

 

মদন থানার ওসি সালাহউদ্দীন করিম জানান, 'উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় হ্যান্ডট্রলি দুটিতে থাকা ৫ মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়।'

 

ওসি আরও বলেন, 'চালসহ হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে আটক করে থানায় আনা হয়। থানায় বর্তমানে ঠিক কি পরিমাণ চাল রয়েছে তা সঠিকভাবে পরিমাপ নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।'

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।'

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ