বসতবাড়ি যাওয়ার রাস্তা কে'টে ফেলার অ'ভিযোগ, বি'পাকে তিন পরিবারের সদস্যরা
বসতবাড়ি যাওয়ার রাস্তা কেটে ফেলার অভিযোগ, বিপাকে তিন পরিবারের সদস্যরা
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর শাহাপাড়া গ্রামে বসতবাড়ি যাওয়ার রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বেলাল শাহ বলেন, আমরা তিন ভাই দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে এই বসতভিটায় বসবাস করে আসছি। কিন্তু আমার প্রতিবেশী
চেহেল শাহ শুক্রবার সকালে তার লোকজন নিয়ে এসে আমাদের বসতবাড়ি যাওয়ার রাস্তাটি কেটে ফেলেছেন। এতে আমার ও সন্তানদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে। আমরা ভাইয়েরা সবাই একসঙ্গে বসবাস করি। পূর্বশত্রুতার জের ধরে অন্যায় ভাবে চেহেল শাহ আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটি কেটে দিয়েছেন। বেলাল শাহ'র স্ত্রী নুরানি বেগম বলেন, আমাদের যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে লোকজন নিয়ে এসে কেটে ফেলেছেন। এখন আমরা কোথা দিয়ে যাব? বৃষ্টি ও বর্ষার সময় ছোট বাচ্চারা স্কুলে যায়। রাস্তার পাশে পুকুর রয়েছে। কোনো বাচ্চার দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? আমরা এর সঠিক বিচার চাই। ইসমাইল শাহ'র ছেলে ফুরকান বলেন, আমাদের রাস্তা না থাকলে আমরা স্কুলে যাব কীভাবে? যারা রাস্তা নষ্ট করেছে, তাদের বিচার চাই। বেলাল শাহ'র ছোট ভাই ইসমাইল শাহ বলেন, আমরা প্রায় ৪০-৪৫ বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে চেহেল শাহ ও তার লোকজন রাস্তার মাটি কেটে ফেলে যাতায়াত বন্ধ করে দেন। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের মারপিটের জন্য উদ্যত হয় এবং হুমকি দেয়। তারা বলে, এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি থেকে বের হতে দেবে না। পরে আমরা রাস্তা মেরামত করে চলাচলের চেষ্টা করলে আরও লোকজন এনে মারপিট করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রাস্তা কেটে দেওয়ার কারণে আমাদের পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি স্কুলের ছাত্র-ছাত্রীরাও বাইরে গিয়ে স্কুল ও প্রাইভেট পড়তে যেতে পারছে না। এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা চাই।
অভিযুক্ত চেহেল শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমি দিয়ে তারা চলাচল করেন। দীর্ঘদিন ধরে আমার জমির ওপর দিয়ে চলাচল করছেন। জমি ছেড়ে না দেওয়ায় আমি রাস্তা কেটেছি। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স