মিরপুরে নি'খোঁজের ৪ দিন পর খালে মি'লল কোমরে বালির বস্তা বাধা বৃ'দ্ধার লা'শ
মিরপুরে নি'খোঁজের ৪ দিন পর খালে মি'লল কোমরে বালির বস্তা বাধা বৃ'দ্ধার লা'শ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর কোমরে বালির বস্তা বাধা অবস্থায় হাসিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসিনা খাতুন উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। জানা গেছে, হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হওয়া পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ চার দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজের চার দিন পর খাল থেকে মরদেহ উদ্ধার এবং কোমরে বালির বস্তা বাঁধা থাকার ঘটনায় ঘটনাটি নিয়ে এলাকায় শোকের পাশাপাশি উদ্যেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স