ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃ'ত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৫ ০৪:২৩:৩২
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃ'ত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সফল সভাপতি, ২২ নং ওয়ার্ডের সাবেক তিনবারের কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর হাজী ইয়াসিন বানু স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


'বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মজিবুর রহমান মজু স্মৃতি সংসদ'-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি, ৭ নং আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম।


সময় বক্তারা হাজারীবাগের ঐতিহ্যবাহী ইতিহাস ও এলাকার উন্নয়নে মরহুমের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ