ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিয়ার ও চো'রাচা'লানি পণ্য উ'দ্ধার, গ্রে'ফতার ৭
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিয়ার ও চো'রাচালানি পণ্য উ'দ্ধার, গ্রে'ফতার ৭
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার (২ ও ৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় অভিযান চালান ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার। এ সময় রাস্তার পাশের একটি পুকুরপাড়ের ঘাসের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৭ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
একই দিন রাতে শশীদল-ব্রাহ্মণপাড়া পাকা রাস্তা এলাকায় অপর এক অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চোরাচালানের ৪৯০ পিস তেল এবং ৪০ প্যাকেট তাস (প্লেয়িং কার্ড) উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ মাসুদ রানা (৩০)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার চানপুর এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে। এদিকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই মোঃ রফিকুল ইসলাম ও এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মালাপাড়া এলাকার মোঃ জিয়াউর রহমান ওরফে বাবা জিয়া (৪২), মোঃ সালা উদ্দিন (৩৫) ও সুজন সূত্রধর (৩৩); আসাদনগরের মোঃ মাঈন উদ্দিন (৩৩) ও হাবিবুর রহমান (৩৫); এবং বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার হাবিব হোসেন (১৯)। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অপরাধে ৫ জনকে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মুখোমুখি করা হয়। বিচার শেষে মাঈন উদ্দিন, হাবিব হোসেন, হাবিবুর রহমান, সালা উদ্দিন ও সুজন সূত্রধরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ১ নম্বর আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাঁকে সামারি ট্রায়ালে দেওয়া হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত সব আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স