ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৪ ১৪:৫৭:৩৯
ইংরেজি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে: তথ্য  ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইংরেজি দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগ্যতা বাড়াতে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।


তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে কেন্দুয়ার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে নতুন সুযোগ ও অনুপ্রেরণা লাভ করবে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

তিনিও শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এমন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। এ উদ্যোগ কেন্দুয়ার শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া আরো বক্তব্যে রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক হেলিম চৌধুরী, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী,নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (আইটিসি) মুনমুন জাহান লিজা প্রমুখ। আমন্ত্রিত অতিথী হিসাবে, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ


বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান,অভিভাবক, শিক্ষার্থী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ-মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির পক্ষে কেন্দুয়া আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি। অনুষ্ঠানের শেষপর্বে সম্মানিত অতিথিরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ