ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে তারেক রহমানের কা'রামু'ক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৪ ১৪:৩৪:৩৫
জামালপুরে তারেক রহমানের কা'রামু'ক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ রাকিব হাসান,জামালপুর:


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)সন্ধ্যায় মেডিকেল রোড মডেম মসজিদের সামনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.সিরাজুল হক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জামালপুর জেলা পরিষদের প্রশাসক।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব মো.সোহেল রানা খান। বিশেষ বক্তা ছিলেন জামালপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।সভায় সভাপতিত্ব করেন সাবেক স্বেচ্ছাসেবক দল সহ- বিষয়ক সম্পাদক মো.শওকত জামান।


বক্তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ