ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগনের গণরায় বাস্তবায়নের দা'বীতে আগামীকালের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৪ ১৩:২০:০৭
জনগনের গণরায় বাস্তবায়নের দা'বীতে আগামীকালের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহ্বান জনগনের গণরায় বাস্তবায়নের দাবীতে আগামীকালের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক


জনগনের গণরায় বাস্তবায়নের দাবীতে আগামীকালের ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করার আহ্বান —মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় ষান্মাসিক রুকন সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “দেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয়, তাহলে ধার্মিক, সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে শাসনক্ষমতা দিতে হবে।” তিনি আগামীকালের লংমার্চ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “আগামীকালের লংমার্চ সরকার পতনের লংমার্চ নয়; এটি জনগণের জনরায়ের বাস্তবায়নের লংমার্চ।” তিনি আরও বলেন, “আমাদের এই লংমার্চকে একঘেয়ে করে দেখার সুযোগ নেই। কারণ, জনগণের দাবিকে উপেক্ষা করার যে প্রবণতা, তার পরিণতি পরবর্তীতে সংশ্লিষ্টদেরই ভোগ করতে হবে।” লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের উসকানি বা


অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামীকালের লংমার্চে কোনো ধরনের উসকানি যাতে দেওয়া না হয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, লংমার্চের ছয় দফা দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ সরকারকে নিতে হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা। রুকনদের উদ্দেশে কুরআন পাঠের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “এই সংগঠন হলো আপনাদের পরিবার। নিজে কুরআন পাঠ করতে হবে এবং অন্যদেরও কুরআন পাঠে উৎসাহিত করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা এমন কাজ করে যাব, মৃত্যুর পর মানুষ আমাদের জন্য যেনো কাঁদে।”


সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য, বসুন্ধরা থানার আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসার। এছাড়াও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ ও কর্ম পরিষদ শূরা সদস্য,ওয়ার্ড দায়িত্বশীলগণ।

বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ