ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ১০২ পু'রিয়া হে'রোইনসহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৪ ১০:৫০:২৭
রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ১০২ পু'রিয়া হে'রোইনসহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র‌্যাব-১০ রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ১০২ পুরিয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যমানের ১০২ পুরিয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।


মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সদর কোম্পানি এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ (একশত দুই) পুরিয়া হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ৩০,৬০০/- (ত্রিশ হাজার ছয়শত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: খোকন হাওলাদার (৩৫), পিতা- আমজাদ হোসেন হাওলাদার, সাং- দুর্গাপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানা যায়। 


প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার লালবাগ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।


র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনি: সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ