ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণ চু'রির মা'মলায় আরও এক আ'সামি গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ২২:১৩:৩৭
হরিণ চু'রির মা'মলায় আরও এক আ'সামি গ্রে'প্তার হরিণ চু'রির মা'মলায় আরও এক আ'সামি গ্রে'প্তার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


বরিশালের দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরি মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হালিম আকন (৩৬) ফুলতলা এলাকার বাসিন্দা সোবহান আকনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে হালিম আকনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী গোলাম


সারোয়ার জানান, দুর্গাসাগরের চাঞ্চল্যকর হরিণ চুরি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতর পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ০৩-০৯-২০২৬ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ