বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নং ৪ এর খায়ের প্যালেসের সামনে গোপন তথ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ‘‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতরা কোনও সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কিনা, অস্ত্রের উৎস এবং তারা পূর্বে সংঘটিত কোনও অপরাধে সম্পৃক্ত ছিল কিনা- এসব বিষয়ে বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।