সাতক্ষীরা জেলার সদরে অ'ভিযান চালিয়ে একটি বিদেশি পি'স্তল, দুইটি দেশীয় ওয়ান শু'টারগান ও ১১ রা'উন্ড গু'লিসহ একজন অ'স্ত্রধারীকে গ্রে'ফতার করেছে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প*
সাতক্ষীরা জেলার সদরে অ'ভিযান চালিয়ে একটি বিদেশি পি'স্তল, দুইটি দেশীয় ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গু'লিসহ একজন অ'স্ত্রধারীকে গ্রে'ফতার করেছে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প*
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার সদরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প* ১। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই
ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, ভোর ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ০৩ (তিন) টি অস্ত্র যাহার মধ্যে ০১ (এক) টি বিদেশি পিস্তল ও ০২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন *১। মোঃ আরিফুল ইসলাম (৩১),* পিতা- মোঃ জয়নাল সরদার, সাং-চৌবাড়ীয়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা ২। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। ৩। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স