বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় এডহক কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার
ৌ মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সভা শেষে এডহক কমিটির সদস্যদের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত ২৬ তারিখে অত্র প্রতিষ্ঠানের আব্দুল
বারীকে এডহক কমিটির সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। শেষে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স