ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় আদালতের নি'ষেধাজ্ঞা অ'মান্য করে জমি দখলের অ'ভিযোগ, বি'বাদীর দা'বি ‘আমি দখলে আছি’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ০০:১৮:২৩
কয়রায় আদালতের নি'ষেধাজ্ঞা অ'মান্য করে জমি দখলের অ'ভিযোগ, বি'বাদীর দা'বি ‘আমি দখলে আছি’ কয়রায় আদালতের নি'ষেধাজ্ঞা অ'মান্য করে জমি দখলের অ'ভিযোগ, বি'বাদীর দা'বি ‘আমি দখলে আছি’
নিজস্ব প্রতিবেদক 


কয়রা উপজেলা প্রতিনিধি (খুলনা) খুলনার কয়রা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার আমাদী মৌজায়। মামলার বিবরণে জানা যায়, আমাদী মৌজার এস.এ ৭২৮ এবং ২৬৩ নং খতিয়ানের মোট ১.৩৩ একর জমির মধ্যে ০.৯৬ একর জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় গড় আমাদী গ্রামের মৃত আছতুল্যাহ গাইনের পুত্র মোঃ মোসলেম উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী


ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- এম.আর-৯৩/২৬। মামলার বাদী মোসলেম উদ্দিন জানান, "বিজ্ঞ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে উভয় পক্ষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু বিবাদীরা আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন।"


তিনি অভিযোগ করে বলেন, মামলার বিবাদী জায়গীরমহল গ্রামের মুনছুর গাজীর ছেলে লাভলু গাজী, মৃত মকবুল মোড়লের পুত্র শহিদুল মোড়ল এবং কাটাখালী গ্রামের জয়দেব মন্ডলের পুত্র অরবিন্দ মন্ডল আদালতের আদেশ অমান্য করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বিরোধপূর্ণ জমিতে শহিদুল মোড়ল ধান রোপণ করছেন। এ বিষয়ে অভিযুক্ত লাভলু গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি ভিন্ন দাবি করেন।


তিনি বলেন, "আমি বিগত কয়েক বছর ধরে এই জমির মূল মালিক বেবি রানী মিত্রের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলমূলে ভোগদখলে আছি। আমি কোনো জবরদখল করিনি, আমি বৈধভাবেই দখলে আছি।" এ বিষয়ে কয়রা থানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ