ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​খাদ্য গুদামের এসএমও'র বি'রু'দ্ধে অপ'প্রচার ও গু'জ'বে'র অ'ভি'যো'গ

নিউজ ডেস্ক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৮:৪০:৫৯
​খাদ্য গুদামের এসএমও'র বি'রু'দ্ধে অপ'প্রচার ও গু'জ'বে'র অ'ভি'যো'গ ​খাদ্য গুদামের এসএমও'র বিরুদ্ধে অপপ্রচার ও গুজবের অভিযোগ
জামালপুর জেলা প্রতিনিধি : 
সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদকে নিয়ে অপপ্রচার ও গুজবের অভিযোগে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।  বুধবার (২ সেপ্টেম্বর)  দুপুরে তিনি সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন অনলাইন, স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে বিভিন্ন শিরোনামে যে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি আরো জানান, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনলাইন সংস্করণে (দৈনিক ঐশী বাংলা)সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় (“ময়মনসিংহে খাদ্য কর্মকর্তা ইসরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ (পর্ব-১) শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ১ সেপ্টেম্বর(অগ্রযাত্রা প্রতিদিন) পত্রিকার অনলাইন সংস্করণে এবং ২ সেপ্টেম্বর অগ্রযাত্রা প্রতিদিন ও দৈনিক ঘোষণ পত্রিকায় “জামালপুরের খাদ্য কর্মকর্তার পরকীয়ার কেলেঙ্কারি ও সম্পদের পাহাড়!” সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র প্রতিদিন ফেসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

প্রকাশিত এসব সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর বলে আমি মনে করি।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, একইভাবে সংবাদে আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা নেওয়ার যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনো কোনো রাজনৈতিক দল কিংবা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমার পরিবার অতীত থেকেই প্রতিষ্ঠিত। আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবার ও একজন মুক্তিযোদ্ধার সন্তান। পারিবারিকভাবেই আমরা প্রতিষ্ঠিত। আমার চাকরিজীবনে আমি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কখনো দুর্নীতি, অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত হইনি এবং অন্যায়কে প্রশ্রয়ও দিইনি। আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে প্রভাবিত হয়ে কিংবা ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে বলে আমি মনে করি। একটি চক্র দীর্ঘদিন ধরে আমার কাছে অর্থ দাবি করে আসছে। আমি তাদের কোনো অনৈতিক দাবি মেনে না নেওয়ায় তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে আমার অভিযোগ।

এছাড়াও একটি মহল পরকীয়া ও বিভিন্ন কথিত ‘ট্যাপ’সহ নানা বিষয়কে কেন্দ্র করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকেও আমার ও আমার পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ও গুজব ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে আমার সামাজিক, পারিবারিক ও দাপ্তরিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে । আমি শীগ্রই আইনের আশ্রয় নিব।   আমি অধিদপ্তরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এ কারণে একটি অসাধু মহল হিংসাত্মকভাবে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তা করার চেষ্টা করছে এবং বিভিন্ন সময়ে হুমকিরও সম্মুখীন হতে হয়েছে বলে আমি অভিযোগ করছি।

প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, সেগুলো আমার বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানিমূলক ও সম্মানহানিকর । কোনো ধরনের যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক।

আমি সংশ্লিষ্ট সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি—ভবিষ্যতে আমার বা আমার পরিবারের বিষয়ে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা হোক। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

আমি গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তবে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিবারের সামাজিক ও দাপ্তরিক মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়।

উপরোক্ত বিষয়ে প্রকাশিত ও প্রচারিত সকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ও গুজব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ