ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ছাত্রীর ম'রদে'হ উ'দ্ধার,ফেসবুকে আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০২ ১৭:৩৪:২৬
বোয়ালখালীতে ছাত্রীর ম'রদে'হ উ'দ্ধার,ফেসবুকে আবেগঘন পোস্ট বোয়ালখালীতে ছাত্রীর ম'রদেহ উ'দ্ধার,ফেসবুকে আবেগঘন পোস্ট

এম মনির চৌধুরী রানা



চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪নং শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাইসা আনঞ্জুম রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ি এলাকার প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। পূর্ব শাকপুরায় বৃদ্ধ নানীর সঙ্গে বসবাস করত সে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। এরপর বেশ কিছু সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে তাকে সিলিংয়ের ডাঁসার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামিসার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, মৃত্যুর আগে রামিসার ফেসবুকে আবেগঘন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে


তিনি লিখেছিলেন— “হায়াতের কোনো বয়স নেই, কখন যে হঠাৎ চলে যেতে হয়, কেউ জানে না। কাউকে কোনো কথায় কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিয়েন, হঠাৎ যদি দেখেন, আমি আর নেই মাফ করে দিয়েন। রামিসার মৃত্যুর পর তার ফেসবুকের ওই পোস্টটি নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে পোস্টটি তার মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর


হোসেন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ