বিজয়নগরে চো'রাইপণ্যের বড় চালান আ'টক, মূল্য কোটি টাকা
বিজয়নগরে চো'রাইপণ্যের বড় চালান আ'টক, মূল্য কোটি টাকা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটক পণ্য ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। সরাইল
ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাক থেকে ১৩৭ পিস ভারতীয় উন্নতমানের কম্বল, ১ হাজার ৫৬৯ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস, ১৮ হাজার ২৪৩ পিস চকলেট এবং ৮ হাজার ৪৫০ পিস উন্নতমানের সানগ্লাস উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আটক চোরাচালানী পণ্য ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। উদ্ধার করা
মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপির পৃথক অভিযানে গত রাতে ১০ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ ও ৫৭ বোতল বিয়ার আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স