জাঁকজমকপূর্ণ আয়োজনে রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এসময় দলীয় পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম পৌর যুব দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ,সহকারী শিক্ষক শরিফ,কামরুল হুদাসহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। কুলিক নদীতে মাছের পোনা অবমুক্ত করণ, গাছের চারা রোপন ও জিয়া সাইবার ফোর্স এর আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স