ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দু'পক্ষের 'সং'ঘ'র্ষ', ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ও মহাসড়ক অ'ব'রো'ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০১ ১৯:১৮:৫৪
সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দু'পক্ষের 'সং'ঘ'র্ষ', ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ও মহাসড়ক অ'ব'রো'ধ সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দু'পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা একটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের পর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বেলা দুইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ করেন কাজী সালাউদ্দিনের পক্ষের নেতা-কর্মীরা। পরে বেলা সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর তারা মিছিল নিয়ে সীতাকুণ্ডের দিকে চলে যান।

অন্যদিকে, সংঘর্ষের পর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম নগরের অলংকার ও সীতাকুণ্ড রুটে মিনিবাস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানবাহন ক্ষতির হাত থেকে রক্ষা করতেই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পুলিশ ও বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা তিনটায় সীতাকুণ্ড পৌর সদরের মুন স্টার ক্লাবে পৃথক কর্মসূচির আয়োজন করেন দুই পক্ষের নেতা-কর্মীরা। এ নিয়ে গত দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে পৃথক সময়ে কর্মসূচি পালনের সময় বেঁধে দেয়। কাজী সালাউদ্দিনের পক্ষকে দুপুর দুইটার মধ্যে অনুষ্ঠান শেষ করার সময় দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার সকাল নয়টার দিকে আসলাম চৌধুরীর অনুসারীরা মুন স্টার ক্লাব এলাকায় অবস্থান নেন। এ সময় কাজী সালাউদ্দিনের অনুসারীরা ক্লাব থেকে কিছুটা দূরে হাসান গোমস্তা মসজিদ এলাকায় অবস্থান নেন।

দুপুর একটার দিকে আসলাম চৌধুরীর পক্ষের নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাসান গোমস্তা মসজিদ এলাকায় পৌঁছালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনটি মিনিবাস ভাঙচুর করা হয়। ঘটনাটির জন্য কাজী সালাউদ্দিনের অনুসারীরা আসলাম চৌধুরীর অনুসারীদের দায়ী করলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

গাড়ি ভাঙচুরের বিষয়ে বাস ও হিউম্যান হলার মালিক সমিতির চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ আলম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তাদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যাত্রী ও পরিবহনশ্রমিকদের নিরাপত্তা এবং যানবাহন রক্ষায় পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ওই রুটে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের জন্য তারা কয়েক দিন আগে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সে অনুযায়ী মুন স্টার ক্লাবে তাদের কর্মসূচির প্রস্তুতি চলছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই আসলাম চৌধুরীর অনুসারীরা ককটেল ও ধারালো অস্ত্র নিয়ে পূর্বনির্ধারিত অনুষ্ঠানস্থলে অবস্থান নেন।

সালাউদ্দিনের দাবি, একপর্যায়ে তার নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর তার পক্ষের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে মিছিল বের করেন। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলেও তিনি জানান।

তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন আসলাম চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ মোরসালিন। তিনি বলেন, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি মুন স্টার ক্লাবে হওয়ার কথা থাকলেও সেখানে পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এল কে সিদ্দিকী স্কয়ারে কর্মসূচি শুরু করেন।

 

মোরসালিনের দাবি, তাদের নেতা-কর্মীরা কোথাও ককটেল বিস্ফোরণ বা কোনো ধরনের হামলা করেননি। বরং সালাউদ্দিনের অনুসারীরাই বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এতে মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, দুই পক্ষের হামলায় দুজন আহত হওয়ার তথ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ