ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে আ'গু'ন লাগা ভবন থেকে নারীর ম'র'দে'হ উদ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০১ ১৮:৪২:০২
মোহাম্মদপুরে আ'গু'ন লাগা ভবন থেকে নারীর ম'র'দে'হ উদ্ধা'র মোহাম্মদপুরে আগুন লাগা ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদ
রাজধানীর মোহাম্মদপুরে একটি ভাড়া ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের ব্লক-ই, রোড-১১-এর ১৫ নম্বর বাড়ির সাততলা ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিতুর বাড়ি কুষ্টিয়ার মজমপুর এলাকায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় তিনি ফ্ল্যাটে একাই ছিলেন। পরে ফ্ল্যাটের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মিতুর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ