ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা মামলা গ্রেফতার ১


আপডেট সময় : ২০২৬-০৯-০১ ১৮:৩৯:৩২
চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা মামলা গ্রেফতার ১
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি- ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়ের পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে বগুড়া আদালতে পাঠিয়েছে। জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে গত সোমবার (৩১ আগস্ট) রাতে আসছিলেন ওই নারী যাত্রী। চলন্ত ট্রেনের মধ্যে খাবারের ক্যান্টিনে ওই যাত্রীকে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক সহ কয়েকজন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা কেবিন থেকে তাকে উদ্ধার করেন এবং এরপর ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায়। আর ভুক্তভোগী নারী ট্রেন যাত্রীর বাড়ি সিরাজগঞ্জে। এ বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সাথে পুলিশও জড়িত রয়েছেন। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাছাড়া তিনি (ভুক্তভোগী) নিজেই বাদী হয়ে নারী শিশু আইনে মামলা দায়ের করেছেন। (১ সেপ্টেম্বর) মঙ্গলবার অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : ANAMUL

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ