কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
কেন্দুয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দুয়া পৌর সদরের ১০ নম্বর মোড়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,
সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। এছাড়াও উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম খান (শান্তি), উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজন খান ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স