ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০১ ১৩:২৫:৫৫
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

নিজস্ব প্রতিবেদ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ের পরই সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এগিয়ে রাখলেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে পর্তুগিজ তারকাকে ইতিহাসের সেরা বলে দাবি করেছেন তিনি।

 

সোমবার (৩১ আগস্ট) মেসির অবসরের খবর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করেন মরগান। সেখানে তিনি লেখেন, ‘ব্রেকিং: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।’

 

এরপরের পোস্টে রোনালদোর পরিসংখ্যান তুলে ধরে মরগান আরও লেখেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড়—এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।’

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি অবসরের বার্তায় লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’



 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ