ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মোঃ অপু খান চৌধুরী।।
গতকাল সোমবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মতিন এবং ব্রাহ্মণপড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল গনি।
এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল করিম, উপজেলা খাদ্য অফিসার উম্মে তামিমা মুন্নি এবং ওশান স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহের ও দেশপ্রেমের কন্ঠস্বর। তাঁর লেখনী আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং স্বদেশের প্রতি অনুরাগী হতে অনুপ্রাণিত করে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে কবির জীবন ও সাহিত্য সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেব, যাতে তারা নজরুল চেতনায় উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়।”
অনুষ্ঠানের শেষে স্থানীয় শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুল গীতি ও দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স