ব্রাহ্মণপাড়া মা'দক সেবনের অ'পরাধে দুই তরুণের জ'রিমানা
ব্রাহ্মণপাড়া মা'দক সেবনের অ'পরাধে দুই তরুণের জ'রিমানা
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে দুই তরুণকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজ্ঞ আদালতের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এই সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কুমিল্লা সদর মডেল থানার পশ্চিম মাঝিরগাজা এলাকার মোর্শেদ আলমের ছেলে শাহাদাৎ হোসেন শান্ত (১৯) এবং ব্রাহ্মণপাড়া থানার নাইঘর (নসু মিয়ার বাড়ি) এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. মাহফুজ উদ্দিন (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার
উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এই দুই তরুণকে আটক করে। পরে তাঁদের আমলী আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত মাদক সেবনের অপরাধে আসামিদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ফারুক হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স