এসিল্যান্ড খেলেন গণপিটুনি
আদমদিঘীতে বহরে থাকা সংগীরাসহ এসিল্যান্ড খেলেন গণপি'টু'নি
আদমদিঘীতে বহরে থাকা সংগীরাসহ এসিল্যান্ড খেলেন গণপি'টু'নি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সাপ্তাহিক ছুটির দিনে সরকারি গাড়ি নিয়ে বন্ধুদের সাথে পাশের জেলা নওগাঁর টু-স্টার হোটেল মল্লিকা ইনে চা-পার্টি করতে যাবার সময় মারুফ নামের এক মোটরসাইকেল চালকের ধাক্কায় রোস্তম আলী নামের এক পথচারী গুরুত্বর আহত হয়। ওইদিন এসিল্যান্ডের চা-পার্টির বহরে বাইকের ধাক্কায় পথচারী আহতের ঘটনায় মোটরসাইকেল চালক, বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড গণপিটুনি খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে। এদিকে ঘটনার চার দিন অতিবাহিত হলেও কোন অভিযোগ দায়ের না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, গত শুক্রবার নওগাঁ মল্লিকা ইনে চা-পার্টিতে যাবার সময় পুর্বঢাকা রোড় (পশ্চিম সিংড়া) নামক স্থানে মারুফের দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা মারে পথচারী রোস্তম আলীকে। এসময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানকার জনতা মোটরসাইকেল চালক মারুফকে গণপিটুনি থেকে রক্ষা করার জন্য একটি ঘরে আটকে রেখে আহত রোস্তমকে স্থানীয় ক্লিনিক নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত ছিলেন। ঘটনাটি মোবাইল ফোনে জানার পর স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। ঘটনাটি সমাধানের প্রায় শেষ পর্যায়ে কিছু নেতাকর্মীদের উশৃঙ্খল কথাবার্তায় উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় জনতা ক্ষিপ্ত হয়ে ওই নেতাকর্মীদের দলবল এবং সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামকে ঘেড়াও করে গণপিটুনি দেওয়া শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা সরকারি গাড়ী নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত না করে ছুটির দিনে ব্যক্তিগত কাজে চা-পার্টিতে যাওয়ায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এবিষয়ে গতকাল রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি শুক্রবার ছুটির দিনে বন্ধুদেরকে নিয়ে নওগাঁর মল্লিকা ইনে যাচ্ছিলাম। পথিমধ্যে যাওয়ার সময় ওই দূর্ঘটনা দেখে আমি থামিয়ে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করি মাত্র। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সাথে কথা হলে তিনি জানান, এধরনের হট্টগোল বা মারামারি ঘটনা শুনেছি। এসিল্যান্ড ঘটনাস্থলে কেন গেল এটা আমার জানা নেই।
এসিল্যান্ড ব্যক্তিগত কাজে সরকারি গাড়ী ব্যবহার করতে পারে কি না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, যেতে পারে তবে নিয়ম অনুযায়ী তেলের চালানের আবেদন করে যেতে পারে। তবে তিনি কোন চালান বা লিখিত ভাবে আমাকে জানায়নি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স