ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে রাতের বেলা টর্চ লাইট জ্বা'লিয়ে দুই পক্ষের সং'ঘর্ষ আ'হত ৩০জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ১২:২৬:৪৫
বানিয়াচংয়ে রাতের বেলা টর্চ লাইট জ্বা'লিয়ে দুই পক্ষের সং'ঘর্ষ আ'হত ৩০জন বানিয়াচংয়ে রাতের বেলা টর্চ লাইট জ্বা'লিয়ে দুই পক্ষের সং'ঘর্ষ আ'হত ৩০জন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। রোববার (৩০-আগস্ট)২০২৬ রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সময় টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক

জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ