ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর জু'রাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ই'য়াবা’সহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার: পুলিশের লু'ন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উ'দ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩১ ০৯:৫৮:১৩
রাজধানীর জু'রাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ই'য়াবা’সহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার: পুলিশের লু'ন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উ'দ্ধার রাজধানীর জু'রাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ই'য়াবা’সহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার: পুলিশের লু'ন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উ'দ্ধার
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। মাদক, অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও


তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল গতকাল ২৯/০৮/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৬,৯০,০০০/- (ছয় লক্ষ নব্বই হাজার টাকা) মূল্যমানের ২৩০০ (দুই হাজার তিনশত) পিস


ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: আওলাদ হোসেন (৪৩), পিতা- শেখ জলিল, সাং- আটিগাও, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে “জুলাই গণঅভ্যুত্থান” চলাকালীন পুলিশের লুন্ঠিত ১৭ (সতেরো) টি শটগানের গুলি ও ০৩ (তিন) টি রাইফেলের তাজা কার্তুজ এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ২,৭৮,৯৩০/- (দুই লক্ষ আটাত্তর হাজার নয়শত ত্রিশ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরাকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন।

নির্দেশনার পর র‌্যাব আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।



*তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ