কটিয়াদীতে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সং'ঘর্ষে শিশুসহ ৩ জন নি'হত, আ'হত ৩
কটিয়াদীতে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সং'ঘর্ষে শিশুসহ ৩ জন নি'হত, আ'হত ৩
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা (বানিয়াগ্রাম) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জ জেলার বাসিন্দা মিলন মিয়া (৩৫), রাবেয়া (৫০) এবং ৫ বছরের শিশু জারা মনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। পথে তেভাগা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মিলন মিয়া মারা যান। খবর পেয়ে কটিয়াদী
মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহত ৫ জনকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও শিশু জারা মনিকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স