ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেইসবুকে মা'নহানিকর অ'পপ্রচারের প্র'তিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতার সংবাদ সন্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-৩০ ১৫:২৩:০৩
ফেইসবুকে মা'নহানিকর অ'পপ্রচারের প্র'তিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতার সংবাদ সন্মেলন ফেইসবুকে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতার সংবাদ সন্মেলন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্জু তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে দাবি করেছেন। একই সঙ্গে সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর কথিত হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি বাড়ি বাজারে হাজী আজিজ


ট্রেডার্স নামীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে আব্দুর রহিম মন্জু এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুর রহিম মন্জুর অভিযোগ, কয়েক দিন আগে রফিকুল ইসলাম মধু নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডিতে তাকে মাদকের সাথে সম্পৃক্ততার একটি স্ট্যাটাস দেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও

উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকব। সংবাদ সম্মেলনে আব্দুর রহিম মজু আরও বলেন, গত ২৮ আগস্ট একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কেন্দুয়ায় বিএনপি নেতাকে হামলার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে রফিকুল ইসলাম মধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে কয়েকজনের বিরুদ্ধে তার ওপর হামলার অভিযোগ করেন বলে উল্লেখ করেন তিনি। আব্দুর রহিম মজু দাবি করেন, কথিত হামলার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন এবং কাউকে হামলার নির্দেশও দেননি।


বরং তার নেতাকর্মী ও স্বজনদের রফিকুল ইসলাম মধুর সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, কোনো ব্যক্তি হামলার শিকার হয়ে থাকলে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনগত তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃতপক্ষে যারা দোষী, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কথিত মানহানিকর তথ্যেরও তদন্ত দাবি করেন বিএনপির এই নেতা। তিনি


প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের উদ্দেশে আব্দুর রহিম মন্জু বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করে বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা তুলে ধরা উচিত। তার ভাষ্য, যাচাই ছাড়া কোনো অভিযোগ প্রচারিত হলে একজন নিরপরাধ ব্যক্তির সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি আবারও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক কারবারি বা মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, তিনি সাইবার তথ্যপ্রযুক্তি আইনে থানায় অভিযোগ দায়ের করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করবেন। এ সময় রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক

আনিসুল হক, রোয়াইলবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আজিজুল হক, কৃষক দলের সদস্য সচিব এরশাদ মিয়া, ব্যাবসায়ী আরিফুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,গণ-মাধ্যম কর্মীগন,ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ