পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে জিনিয়াস একাডেমি কেয়ারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে উৎসাহিত করাই ছিল এ
আয়োজনের মূল উদ্দেশ্য। পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা
করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। মেধা, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত হতে হবে।” তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে
শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক শিক্ষায় দক্ষ হতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।” কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আজকের এই অর্জন তাদের পথচলার শেষ নয়; বরং এটি আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি জিনিয়াস একাডেমি কেয়ারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা, পরিশ্রম ও সাফল্য একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স