ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ দুই যুবকের ঝ'গড়া থেকে দুই গ্রামের সং'ঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ২০:১৫:১২
হবিগঞ্জ দুই যুবকের ঝ'গড়া থেকে দুই গ্রামের সং'ঘর্ষ হবিগঞ্জ দুই যুবকের ঝগড়া থেকে দুই গ্রামের সং'ঘর্ষ
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি



হবিগঞ্জ শহরে দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে আনোয়ারপুর ও নোয়াগাঁ গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯-আগস্ট)২০২৬ সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনোয়ারপুর ও নোয়াগাঁ গ্রামের দুই যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হলে উত্তেজনা বাড়তে থাকে। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা ও ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা বা লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ