ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কার্যক্রম নি'ষি'দ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১৮:৫৫:০৪
টঙ্গীতে কার্যক্রম নি'ষি'দ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রে'প্তা'র টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদ
গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

শনিবার দুপুরে তাদেরকে জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আ.লীগ কর্মী জাকির (৩৪), পাগার এলাকার আ.লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) ও ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ (৪২)।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

 

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ