ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কংস নদীতে গোসল করতে গিয়ে নি'খোঁজ সাদিয়ার ম'রদেহ মিলল ১৮ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১৮:৫১:১৭
কংস নদীতে গোসল করতে গিয়ে নি'খোঁজ সাদিয়ার ম'রদেহ মিলল ১৮ ঘণ্টা পর কংস নদীতে গোসল করতে গিয়ে নি'খোঁজ সাদিয়ার ম'রদেহ মিলল ১৮ ঘণ্টা পর
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার পূর্বধলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সাদিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার জারিয়া পূর্বপাড়া এলাকার কংস নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত সাদিয়া আক্তার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে


সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির সামনের পূর্ব পাশে কংস নদীতে গোসল করতে যায়। গোসলের আগে দাদি শিশুটিকে নদীর পাড়ে রেখে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার একপর্যায়ে দাদির অজান্তে সাদিয়া নদীর পানিতে পড়ে যায়। কাপড় ধোয়া শেষে শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে দাদি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের এলাকা এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় সেদিনের মতো অভিযান স্থগিত করা হয়। এরপর শনিবার সকাল ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও সাদিয়ার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে


শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ