ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ কেলেঙ্কারির প্র'তিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অ'বরোধ বি'ক্ষোভে উত্তাল ঘাটাইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১৬:০৭:৪১
ওষুধ কেলেঙ্কারির প্র'তিবাদে থানা-হাসপাতাল ঘেরাও  সড়ক অ'বরোধ বি'ক্ষোভে উত্তাল ঘাটাইল ওষুধ কেলেঙ্কারির প্র'তিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অ'বরোধ, বি'ক্ষোভে উত্তাল ঘাটাইল
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পিকআপভর্তি করে যমুনা নদীতে ফেলার অভিযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ও হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শনিবার সকালে উপজেলার পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঘাটাইল থানা ঘেরাও করেন।


এরপর পুনরায় মিছিল সহকারে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড়ে গিয়ে অবস্থান নেন তারা। সেখানে সড়ক অবরোধ করে সরকারি ওষুধ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা


অভিযোগ করেন, সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করেন, মূল অপরাধীদের আইনের আওতায় না এনে নিরপরাধ পিকআপচালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বক্তারা অবিলম্বে পিকআপচালকের মুক্তি এবং সরকারি ওষুধ নদীতে ফেলার ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পরে


পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ