ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ার মদিনা বাগ ও শান্তিবাগে সড়ক-ড্রেন উন্নয়নে পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৯ ১২:৪২:০৬
কেন্দুয়ার মদিনা বাগ ও শান্তিবাগে সড়ক-ড্রেন উন্নয়নে পরিদর্শন কেন্দুয়ার মদিনা বাগ ও শান্তিবাগে সড়ক-ড্রেন উন্নয়নে পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের মদিনা বাগ ও শান্তিবাগ মহল্লার বিভিন্ন সড়ক ও ড্রেনের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মজনুর রহমান খন্দকার। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় মহল্লাবাসীদের সঙ্গে নিয়ে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় সড়কের বেহাল অবস্থা, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা এবং নাগরিকদের বিভিন্ন দুর্ভোগ সরেজমিনে দেখেন তিনি। পরিদর্শনকালে মহল্লাবাসীরা তাদের


দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাদুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি, ড্রেন অপরিষ্কার ও অপর্যাপ্ত হওয়া এবং বিভিন্ন সড়কের সংস্কার প্রয়োজন বলে জানান তারা। এ সময় সমস্যা চিহ্নিত করে তা কীভাবে দ্রুত ও টেকসইভাবে সমাধান করা যায়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করা হয়। মজনুর রহমান খন্দকার বলেন, পৌর এলাকার মানুষের সমস্যা সরেজমিনে না দেখলে বাস্তব চিত্র বোঝা যায় না। মদিনা বাগ ও


শান্তিবাগসহ পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। জনগণের দুর্ভোগ কমাতে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে হলে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশনসহ মৌলিক নাগরিক সেবাগুলো নিশ্চিত করার মাধ্যমে পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় রয়েছে।


স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় নানা সমস্যা রয়েছে। বর্ষাকালে এসব সমস্যার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে এলাকার নাগরিক দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ