ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় অ'গ্নিকাণ্ডে ক্ষ'তিগ্র'স্ত ৮ ব্যবসায়ীকে রেড ক্রিসেন্টের সহায়তা


আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ১৫:৫৬:০৯
নেত্রকোনায় অ'গ্নিকাণ্ডে ক্ষ'তিগ্র'স্ত ৮ ব্যবসায়ীকে রেড ক্রিসেন্টের সহায়তা নেত্রকোনায় অ'গ্নিকাণ্ডে ক্ষ'তিগ্র'স্ত ৮ ব্যবসায়ীকে রেড ক্রিসেন্টের সহায়তা
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত আট ব্যবসায়ীকে নগদ অর্থ ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দিয়েছে নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বড়বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে নগদ ৮ হাজার টাকা ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।


সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সহায়তা প্রদানকালে রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক কামরুল হক বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম দায়িত্ব। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে সংগঠনটি। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রেড ক্রিসেন্টের এই সহায়তা তাদের ঘুরে দাঁড়ানোর পথে সামান্য হলেও সহযোগিতা করবে।


জানা গেছে, গত ৮ আগস্ট নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি বাসাবাড়ির প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে ব্যবসায়ীদের মালামাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


অগ্নিকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পর ক্ষতিগ্রস্তদের জন্য এই মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিট।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ